আনোয়ারায় জোনাকী মেধাবৃত্তি পরিক্ষা ‘২৫’ এর কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত।

প্রকাশঃ ৬ই জুলাই ২০২৬,আনোয়ারা , চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক:

শিক্ষার্থীদের মেধার বিকাশ, শিক্ষা ক্ষেত্রে উৎসাহ প্রদান এবং সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধির লক্ষ্যে জোনাকী ফাউন্ডেশনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠান সংগঠনের চেয়ারম্যান ডা. রাশেদুল আলম এর সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সেক্রেটারি সাব্বির হোসেন জুয়েল,সহ-সভাপতি ইশতিয়াক রাসেল,অর্থ সম্পাদক আবু সুফিয়ান এর যৌথ সঞ্চালনায় সম্পন্ন হয়।

অনুষ্ঠান উদ্বোধন করেন জোনাকী ফাউন্ডেশন এর উপদেষ্টা লায়ন শেখ মোহাম্মদ সরোয়ার হোসেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জনতা ব্যাংক এর ডি জি এম এবং জোনাকী ফাউন্ডেশন এর উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবু তাহের মাহমুদ।

সংবর্ধেয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া সরকারি কলেজের দর্শন বিভাগের প্রধান অধ্যাপক মো. হারুনুর রশিদ এবং চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিষ্টার এস. এম. ফোরকান।

আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ লোককলা চর্চাকেন্দ্রের প্রধান নির্বাহী ভাস্কর ডি. কে. দাশ (মামুন) এবং জোনাকী ফাউন্ডেশন এর উপদেষ্টা মাস্টার মুহাম্মদ ইয়াকুব আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলার হিসাবরক্ষণ অফিসার মো. শহিদুল ইসলাম, আনোয়ারা প্রেস ক্লাব এর সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক, জাগো বাশঁখালীর চেয়ারম্যান মো. আবু সিদ্দিক, চেয়ারম্যান এবং জোনাকী ফাউন্ডেশন এর উপদেষ্টা মো. জামাল উদ্দিন।

বক্তারা শিক্ষার্থীদের মেধা বিকাশ, নৈতিক মূল্যবোধ এবং মানবিক গুণাবলি অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, মেধাবীদের যথাযথ মূল্যায়ন ও উৎসাহ প্রদান দেশের ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান করা হয়।

সুশৃঙ্খল আয়োজন, প্রাণবন্ত পরিবেশ এবং অতিথি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও উপস্থিত সুধীজনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন হয় ‘জোনাকী মেধাবৃত্তি ’২৫’পুরস্কার বিতরণ ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান।

উক্ত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি ডাঃ রাশেদুল আলম, কেন্দ্রীয় সহ- সভাপতি ইশতিয়াক রাসেল, সহ সভাপতি আরিফুল ইসলাম হৃদয়, সি. যুগ্ম-সাধারণ সম্পাদক সাইমুন কাশেম, যুগ্ম-সাধারণ সম্পাদক কলিম উদ্দিন, সাধারণ সম্পাদক সাব্বির হোসেন জুয়েল, সাংগঠনিক সম্পাদক আরশাদ শুভ, অর্থ সম্পাদক আবু সুফিয়ান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইকবাল হোসেন, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: রণি, সহ দপ্তর বিষয়ক সম্পাদক মোঃ শামিরুজ্জামান সোহান, সহ- আইন বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান রিয়াদ, ধর্ম বিষয়ক সম্পাদক তৌহিদ রেযা, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক সাকিব আল হাসান, সহ ধর্ম বিষয়ক সম্পাদক জাবেদুল ইসলাম, সদস্য মোঃ সৌরভ, সদস্য প্রান্ত দত্ত ৫নং বরুমচড়া এবং ১০ নং হাইলধর ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *